ছাতকে ফণি ভূষণ চৌধুরী’র শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন

ছাতক প্রতিনিধি
সাবেক পুলিশ সমন্বয়ক, সাবেক পাট ও বস্ত্র সচিব এবং পাবলিক সার্ভিস কমিশনের সদস্য মুক্তিযোদ্ধা ফণি ভুষন চৌধুরীর শেষ কৃত্যানুষ্ঠান সোমবার তার সুনামগঞ্জের ছাতকের নিজ মহল্লার কেন্দ্রীয় শ্মশাানঘাটে অনুষ্ঠিত হয়েছে।
প্রয়াতের মৃতদেহ সোমবার সকাল ৯ টায় তার ছাতকের মন্ডলীভোগের বাড়িতে নিয়ে আসা হলে আত্মীয়-স্বজনসহ মহল্লাবাসী কান্নায় ভেঙে পড়েন। এর আগে ছাতক পৌরশহরের কালীবাড়ি ও ছাতক মডেল হাইস্কুলে তাঁর মরদেহ রাখা হয় শ্রদ্মা নিবেদনের জন্য। সেখানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের ভীড় করেন ছাতকের এই কৃতি সন্তানকে শেষ বারের মতো দেখার জন্য।
এলাকার এই কৃতি সন্তানকে সারিবদ্ধভাবে শ্রদ্ধা জানায় উপজেলা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়ার নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা আ.লীগের সাধারণ   সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান, স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের পক্ষে, এনবিআর’র চেয়ারম্যান নজিবুর রহমানের পক্ষে, সুনামগঞ্জের জেলা প্রশাসকের পক্ষে, সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন-অর রশীদ, উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, পৌর পরিষদের পক্ষে মেয়র আবুল কালাম চৌধুরী, ডা. সুধাংশু রঞ্জন দে, ডা. হিমাংশু রঞ্জন দে, উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভুমি) শেক হাফিজুর রহমান, উপজেলা আ.লীগের পক্ষে আবরু মিয়া তালুকদার, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার বার্তা সম্পাদক তাপস দাস পুরকায়স্থ, ছাতক বহুমুখী মডেল হাইস্কুলের পক্ষে পরিচালনা পর্ষদের সভাপতি শামীম আহমদ চৌধুরী ও প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, ছাতক ডিগ্রী কলেজের পক্ষে অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, ছাতক থানার পক্ষে ওসি আশেক সুজা মামুন, ছাতক প্রেসক্লাবের পক্ষে সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ছাতক সিমেন্ট কারখানার পক্ষে ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবুল হাসনাত চৌধুরী, সিলেট মহা নগর আ.লীগের সভাপতি অ্যাড. রাজ উদ্দিন, আ.লীগ নেতা সৈয়দ আহমদ, প্রখ্যাত কণ্ঠ শিল্পী হিমাংশু গোস্বামী, পৌর কাউন্সিলরবৃন্দ, উপজেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী সেলিম সিদ্দিকী, পৌরসভা কর্মকর্তা-কর্মচারী, উপজেলা ছাত্রলীগ, এবি ব্যাংক, জনতা ব্যাংক ও সিটি ব্র্যাংক ছাতক শাখা, ছাতক লাইমষ্টোন ইম্পের্টার্স এন্ড সাপ্লায়ার গ্রুপ, ছাতক পাথর ব্যবসায়ি সমিতি, কালবিাড়ি পুজা উদযাপন কমিটির পক্ষে সভাপতি অলক চৌধুরী, সাধারণ সম্পাদক অরুন দাস, প্রবাসী বিপ্লব চৌধুরী, ফণী ভুষন চৌধুরীর সিলেট ও শ্রীমঙ্গলের সহপাঠীবৃন্দ, ছাতক সিমেন্ট কারখানা সিবিএ, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, এসপিপিএম উচ্চ বিদ্যালয়, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি, শ্মশান ঘাট পরিচালনা কমিটি, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, সনাতন ধর্মীয় সংস্কৃতি সংস্থা, রামকৃষ্ণ সেবাশ্রম, গৌরাঙ্গ মহাপ্রভু ও গোপাল জিউর আখড়া পরিচালনা কমিটি, উপজেলা ও পৌর পুজা উদযাপন পরিষদ, ত্রি-নয়নী পুজা উদযাপন কমিটি, শিব মন্দির পরিচালনা কমিটি, চৈতন্য সংঘ, মহামায়া যুব সংঘ, দক্ষিণ বাগবাড়ি রাধা-গোবিন্দ জিউর মন্দির, কুমনা রাখাল তলা, তাতিকোনা পুজা উদযাপন কমিটি, জুয়েলারী সমিতি, কনকচাঁপা খেলাঘর আসর, মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বাগবাড়ি, চরেরবন্দ, নোয়ারাই-ইসলামপুর ও ফকিরটিলা পৌর প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পর্যাক্রমে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করে। দুপুর ১টা ৩০ মিনিটে কেন্দ্রিয় শশ্মানঘাটে ২য় দফা রাষ্ট্রীয় মর্যাদা শেষে মরদেহের দাহ সম্পন্ন করা হয়।