ছাতকে ফাইলেরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন

ছাতক প্রতিনিধি
ছাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ফাইলেরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমিনাশক ওষুধ সেবন করানো হয়েছে। শনিবার সকালে শহরের বাগবাড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ফাইলেরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান। প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষনপ্রাপ্ত ১০ জন ক্ষুদে শিক্ষার্থীদের মাধ্যমে এসব কৃমিনাশক ওষুধ সেবন করানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিত শর্ম্মা, উপজেলা মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক, স্যানিটারী   
ইন্সপেক্টর ফারুক আহমদ, ছাতক থানার এসআই তরিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস, হাসপাতালের প্রধান সহকারী আমিরুল হক, বিদ্যালয়ের শিক্ষক আশিষ কুমার দাস, শিক্ষিকা ডলি রানী দাস, উমা রানী দাস, তাসলিমা বেগমসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ৫-১২ বছরের শিশুদের কৃমিনাশক ওষুধ সেবন কার্যক্রম আগামী ২৭ অক্টোবর পর্যন্ত চলবে।