ছাতকের কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটি গঠন

ছাতক প্রতিনিধি
ছাতকের কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সভায় সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রাক্তন শিক্ষক প্রনব কান্তি চৌধুরীর সভাপতিত্বে ও বিশিষ্ট সাংবাদিক বিজয় রায়ের পরিচালনায়        
অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ছাতক পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র তাপস চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. পীযুষ ভট্টাচার্য্য, সিনিয়র সহ-সভাপতি মহন্ত রায়, সাধারণ সম্পাদক প্রকৌশলী রবীন্দ্র কুমার দাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক হরিদাস রায়, সাধারণ সম্পাদক বাবুল পাল, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চম্পু দত্ত, লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের সভাপতি সভাপতি অরুণ অধিকারী, ব্যাংকার দিলীপ চৌধুরী, কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সদ্য সাবেক সাধারণ সম্পাদক বিকাশ সাহা, লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের হরি ঘোষ, বিদ্যুত সাহা, কালীবাড়ি পূজা কমিটির সভাপতি অলক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ডা. পার্থ সারথী ভট্টচার্য্য, কোষাধ্যক্ষ ডা. করুনা সিন্ধু রায়, সাবেক ছাত্র নেতা পংকজ চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক শিমুল দত্ত ময়না, শিক্ষক অজয় কৃষ্ণ পাল, ত্রি-নয়নী পূজা কমিটির সাধারণ সম্পাদক সুজিত পাল, চৈতন্য সংঘের সাধারণ সম্পাদক মিঠু ঘোষ, সদস্য ভাস্কর নাগ, লিটন ঘোষ, বাগবাড়ি কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির রানা কর, মিঠুন রায়, শাওন কুন্ড, নন্দন চৌধুরী প্রমুখ। এসময় সনাতন ধর্মাবলম্বীদের সর্বস্তরের লোকজন সভায় উপস্থিত ছিলেন।
সভার শুরুতে পুরাতন কমিটি বিলুপ্তি ঘোষণা করেন প্রনব কান্তি চৌধুরী। সভা শেষে সর্বসম্মতিক্রমে কালীবাড়ি পূজা কমিটির সাধারণ সম্পাদক ব্যবসায়ি অরুন দাসকে সভাপতি, মহামায়া পূজা কমিটির পৃষ্ঠপোষক ব্যবসায়ি স্বপন পালকে সাধারণ সম্পাদক, সাংবাদিক বিজয় রায়কে সাংগঠনিক সম্পাদক ও ডা. ননী ভুষন চৌধুরীকে অর্থ সম্পাদক করে আনুষ্ঠানিকভাবে ২৫ সদস্য বিশিষ্ট কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটি গঠন করা হয়।