শহরে সিলংতীর জুয়া খেলায় ২ যুবকের দণ্ড-

স্টাফ রিপোর্টার
শহরের লম্বাহাটি বড়পাড়া ঈদগাহ’র পেছনের রাস্তা থেকে অবৈধ সিলংতীর জুয়া খেলার অপরাধে ২ যুবককে আটকের পর কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দ-প্রাপ্তরা হলেন, শহরের হাজীপাড়া এলাকার বদর মিয়ার পুত্র মনির মিয়া (৩৫) ও তেঘরিয়া লম্বাহাটির সিরাজ মিয়ার পুত্র সুমন মিয়া (৩৬)।
সদর থানা পুলিশ জানায়, সিলংতীর জুয়া খেলার সময় শনিবার বিকাল ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে মনির মিয়া ও সুমন মিয়াকে আটক করে এএসআই হান্নান। পরে আটককৃতদের সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাইজার মোহাম্মদ ফারাবীর ভ্রাম্যমাণ আদালতের হাজির করলে আদালত তাদের প্রত্যেককে ৫দিন করে বিনাশ্রম কারাদ- প্রদান করেন। বিকালেই দ-প্রাপ্ত   মনির মিয়া ও সুমন মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সুনামগঞ্জ সদর থানার ওসি  হারুনুর রশিদ চৌধুরী বলেন, সিংলতীর জুয়া খেলার অপরাধে  দুই যুবককে আটকের পর ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ৫ দিনের কারাদ- প্রদান করেছেন।