ছাতকে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা

ছাতক প্রতিনিধি
ছাতকের নোয়ারাই ইউনিয়ন যুবলীগের উদ্যোগে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শুক্রবার বিকেলে বড়গলা গ্রামে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন যুবলীগের আহবায়ক হাবিবুর রহমানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি ও বিশিষ্ট শিল্প উদ্যোক্তা সাইফুর রহমান চৌধুরী খোকন।
বিশেষ অতিথির   
 বক্তব্য রাখেন, নোয়ারাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছমরু মিয়া তালুকদার, আনোয়ার খান মখন মেম্বার, আওলাদ হোসেন,  মতছির আলী, জামিল আহমদ, হাজী হাসমত উলাহ, জামাল আহমদ, আব্দুস ছাত্তার, ফরিদ আহমদ, শুকুর আলী, কামাল আহমদ, জামাল উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন, উস্তার আলী, এখলাছ মিয়া, মনির খান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুর রহমান চৌধুরী খোকন বলেন, বাঙালি জাতির জন্য কলংকময় অধ্যায় রচিত হয়েছিল আগস্টে। কতিপয় পথভ্রষ্ট, বিপদগামী সেনা সদস্য ১৫ আগস্ট স্বাধীনতার রক্তিম সূর্য্যকে কলংকের কালিমায় লেপন করেছিল।
সভায় যুবলীগ নেতা কবির খান, সুরুজ আলী, শিরু মিয়া, নাছির উদ্দিন, সিরাজ মিয়া, ইসলাম হোসেন, সৈয়দ আহমদ, সায়েদ আহমদ, সহিদুর রহমান, ফিরোজ আলী, ফয়ছল আহমদ, রফিকুল ইসলাম, আবু মিয়া, জাহাঙ্গির আলম, আমজাদ আলী, আব্দুল খালিক, আবুল হোসেন, রজব মিয়া, নুরিশ মিয়া, ফয়জুর রহমান, আফরাশ হোসেন, আবুল কারাম, আজাদ মিয়া,  গোরাম মোস্তফা, রায়েক মিয়া, সুজন মিয়া, আনোয়রা হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।