ছাতকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন

ছাতক প্রতিনিধি
ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে বিভাগে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৪টি দল অংশগ্রহণ করে।
সোমবার ফাইনালে ছেলেদের মধ্যে নোয়ারাই ইউনিয়নের শাহ আরফিন নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে ৩—০ গোলে পরাজিত করে পৌরসভার বৌলা প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এদিকে মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন হয় গোবিন্দগঞ্জ—সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। তারা ১—০ গোলে চরমহল্লা ইউনিয়নের বল্লভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেন প্রধান অতিথি ছাতক পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম মিয়া, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, সহকারী শিক্ষা কর্মকর্তা সুভাষ চক্রবত্তর্ী, পৌর কাউন্সিলর ছালেক মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী সৈয়দ লাল মিয়া, ক্রিড়া সংগঠক আজিজুর রহমান, প্রধান শিক্ষক দুলন তরফদার, আরিফুল ইসলাম, শিক্ষক মাওলানা ইমাদ উদ্দিন মানিক, জয়নাল আবেদীন প্রমূখ উপস্থিত ছিলেন। খেলার ধারা বর্ণনায় ছিলেন প্রধান শিক্ষক হেলালুল ইসলাম ও সহকারী শিক্ষক প্রনব দাস মিটু।