ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

সু.খবর রিপোর্ট
ছাতকে লাফার্জ-হোলসিম সিমেন্ট কারখানার কর্মকর্তা-কর্মচারীর যৌথ উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে লাফার্জের সিডি বিল্ডিং থেকে এসব ত্রাণ সামগ্রী আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান।
১০ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি পেঁয়াজ, ৫ কেজি আলু, ১ কেজি লবণ, ১ কেজি চিনি ও ১ লিটার তেল একত্রে প্যাকেটজাত করা উপজেলার নোয়ারাই, ঠেংগারগাও, জয়নগর, সিংগেরকাছ সহ প্রায় ৩০ গ্রামের ২৩০০ লোকের মাঝে বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে লাফার্জ-হোলসিমের হেড অব ইন্ডাস্ট্রিয়াল অপারেশন ও প্লান্ট ম্যানেজার মিঃ হারপাল সিং, লাফার্জ কর্মকর্তা এনামুল হক, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।