ছাতকে বিএনপির প্রতিনিধি সম্মেলন

ছাতক প্রতিনিধি
বুধবার বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরী।  উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা    
 বিএনপির সাবেক সহ-সভাপতি তখদ্দুছ আলী পীর, পৌর বিএনপি যুগ্ম আহবায়ক, জয়নাল আবেদীন মুহি, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক, আবু হুরায়রা ছুরত প্রমুখ।