ছাতকে বিএনপির লিফলেট ও মাস্ক বিতরণ

ছাতক প্রতিনিধি
ছাতকে করোনা ভাইরাস প্রতিরোধে গণসচেতনতামূলক লিফলেট এবং মাস্ক বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রিয় সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন। শনিবার বিকেলে শহরের বিভিন্ন এলাকায় তিনি এসব মাস্ক এবং লিফলেট বিতরণ করেন। শহরের পশ্চিম বাজার এলাকায়
করোনা ভাইরাস থেকে দেশবাসীকে মুক্ত রাখতে মহান আল্লাহতায়ালাহ’র নিকট বিশেষ মোনাজাত করে গণসচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেন তিনি। মোনাজাত করেন বাগবাড়ী জামে মসজিদের ইমাম মাওলানা হায়াতুল ইসলাম। ৫ শতাধিক মানুষের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
এসময় সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক শামছুর রহমান শামছু, সহ স্থানীয় বিষয়ক সম্পাদক, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, বিএনপি নেতা মোজাম্মেল হক চৌধুরী, জাহেদুল ইসলাম আহবাব, সুলেমান মিয়া, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ সভাপতি বাকী বিল্লাহ, আবুল হোসেন, জেলা যুবদলের সহ র্শিপ বিষয়ক সম্পাদক খায়ের উদ্দিন, সহ প্রচার সম্পাদক তারেক আহমদ, যুবদল নেতা ফখরুল আলম, কামরুল হাসান জাহেদ, রাজু আহমদ, ঝুমন আহমদ, সাবেক ছাত্রদল নেতা মনির উদ্দিন, আব্দুল মুনিম মামনুন, ইজাজুল হক রনি, নোমান ইমদাদ কানন, জেলাছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল বাকী মুহিত, সদস্য সৈয়দ মেহেদী, ছাত্রদল নেতা পলাশ আহমদ, ফাহিম আহমদ, অভি আহমদ, জিহাদ, বিপ্লব, আরিফ, রনি সরকার, হামজা আহমদ, সাকিব আহমদ, কামরান মিয়া, মাহিব, জুবায়ের আহমদ, মাহিদ, সাদিক মিয়া, ফাহিদ, সুফিয়ান আহমদ, শাওন আহমদ, কদর মিয়া, সুমন মিয়া, মিলন আহমদ, আবুল হোসন, খালেদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।