ছাতক প্রতিনিধি
ছাতকে বাংলালিংকের বিকাশ এজেন্টের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা কাউন্টারের তালা ভেঙ্গে নগদ দেড় লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে যায়। শুক্রবার রাতে শহরের ব্যস্ততম এলাকা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ফজর আলী টেলিকম নামের বাংলালিংক ও বিকাশ এজেন্টের দোকানে এ চুিরর ঘটনা ঘটে। চোরেরা দোকান কোঠার ভেন্টিলেটার ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ক্যাশ কাউন্টারের তালা ভেঙ্গে নগদ ১লক্ষ ৭০ হাজার টাকা নিয়ে যায়। দোকানে থাকা মোবাইলসহ অন্যান্য মালামাল ঠিকঠাক রয়েছে বলে দোকান মালিক মাও. সিদ্দিকুর রহমান জানিয়েছেন ।


