ছাতকে বিলের দখল নিয়ে সংঘর্ষে আহত ১০

ছাতক প্রতিনিধি
ছাতকের পল্লীতে বিলে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৫ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ভাতগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, ভাতগাঁও এলাকার বাসুবিল দখল নিয়ে গ্রামের ধন মিয়ার পুত্র চান মিয়া ও একই গ্রামের হাজী তাহির মিয়ার পুত্র আক্তার হোসেন
কাজলের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বিলের দখল ও মাছ ধরার বিষয় নিয়ে বাক বিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘের্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে জাউয়া পুলি তদন্ত কেন্দ্রে ইনচার্জ এসআই সোহেল রানা ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
সংঘর্ষে গুরুতর আহত আকবর আলী (৪৫), গৌছ উদ্দিন (৬৫), রুহুল আমিন (৫০), হাফিজুল (৩৫), আক্তার হোসেন কাজল (৫০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সালমা বেগম, আব্দুল হামিদ, ছালিক মিয়াসহ আহতদের স্থানীয় কৈতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিত শান্ত রয়েছে।