স্টাফ রিপোর্টার
‘ধর্ষণ মানবতার বিরুদ্ধে অপরাধ’ স্লোগানকে সামনে রেখে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা। বৃহস্পতিবার বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটি।
জেলা মহিলা পরিষদের সহ সভাপতি সঞ্চিতা চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফা আশরাফি সম্পা’র সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমেদ, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী, জেলা যুব ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের মিয়া, ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি।
উপস্থিত ছিলেন জেলা মহিলা পরিষদের অর্থ সম্পাদক মল্লিকা দাশ, লিগ্যাল এইড সম্পাদক রাশিদা বেগম, কার্যকরী কমিটির সদস্য অ্যাড. মতিয়া বেগম, সবিতা বীর, সন্ধ্যা তালুকদার, বিথী সরকার প্রমুখ। এসময় গান পরিবেশন করেন মাকসুদুর রহমান দীপু।
২ ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচিতে ধর্ষণ নারী ও কন্যার প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।


