ছাতকে বিষাক্ত পটকা মাছ না খেতে মাইকে প্রচারাভিযান

ছাতক প্রতিনিধি
ছাতকের সর্ব-সাধারণকে বিষাক্ত পটকা মাছ না খাওয়ার জন্য মাইক যোগে প্রচার করে পটকা মাছের ভয়াবহতা সম্পর্কে জনসাধারণকে অবহিত করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয় শুক্রবার রাসায়নিক পদার্থ সায়নাইডের চেয়ে দু’ শ’ গুণ বেশী বিষাক্ত একটি পটকা মাছ ৩০ জনের মৃত্যু ঘটাতে পারে। এসময় বিষাক্ত পটকা মাছ বাজারজাত না করা এবং পটকা মাছ খাওয়া থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।