জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শুক্রবার নানা কর্মসুচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে মুক্ত দিবস। এ উপলক্ষে বেলা ১১ টায় পৌরশহরে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম বিল্লাহ, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,
মুক্তিয্দ্ধোা সংসদের কমান্ডার আব্দুল কাইয়ুম, ডেপুটি কমান্ডার আব্দুল হক, মুক্তিযোদ্ধা রনজিত দাস, ইলিয়াছ মিয়া, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান মজুমদারসহ প্রশাসন কর্মকর্তাবৃন্দ মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ প্রমুখ।
পরে অস্থায়ী কার্যালয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল কাইয়ুমের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার’র সভাপতি কয়েছ আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আবদুল হক, রনজিত কান্তি দাস, আবদুল হাফিজ, আবদুল মতিন, আসলম উল্লা, গৌরাঙ্গ গোপ, দিলিপ গোপ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার যুগ্ম সম্পাদক শাহ সিরাজ কুতুবি, জামাল উদ্দিন, সাইফুল ইসলাম রিপন প্রমুখ।
- ছাতকে বিষাক্ত পটকা মাছ না খেতে মাইকে প্রচারাভিযান
- ‘মিয়া আখতার হোসেন ছানু ছিলেন একজন প্রচারবিমুখ সমাজকর্মী’


