ছাতকে বিষ দিয়ে মাছ নিধন

ছাতক প্রতিনিধি
ছাতকে শত্রুতা বশত বিষ প্রয়োগ করে একটি বিলের মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে কে বা কারা চরমহল্লা ইউনিয়নের কাইনডুবি নামক বিলের মাছ বিষ প্রয়োগে নিধন করেছে। বুধবার সকালে বিষক্রিয়ায় বিলের ছোট-বড় সকল প্রজাতির মাছ মরে ভেসে উঠে। বিলের খন্ডখালিন মালিক উপজেলার চরমহলা ইউনিয়নের হাসারুচর গ্রামের ইউনুস আলীর পুত্র দেলোয়ার     হোসেন বাদী হয়ে বুধবার একই ইউনিয়নের বল্লভপুর গ্রামের নিম্বর আলী ও আবুল হোসেনের বিরুদ্ধে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দেন। বিষ প্রয়োগে বিলের মাছ মরে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।