ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শামীম আহমদ তালুকদার নিজের নিরাপত্তা চেয়ে ছাতক থানায় একটি জিডি (নং-৮৪০) করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেয়ায় গতকাল বৃহস্পতিবার তিনি থানায় জিডি এন্ট্রি করেন। শামীম আহমদ তালুকদার উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের শেওতরপাড়া গ্রামের হাজী ইছাক আলী মহাজনের পুত্র। আ.লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সাবেক রেলমন্ত্রী প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তকে নিয়ে জুবের আহমেদ নামের ফেইসবুক আইডি থেকে কটুক্তিমুলক স্ট্যাটাস দিলে কমেন্টে তিনি এর প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে জুবের আহমেদ নামের এ আইডি থেকে শামীম আহমদ তালুকদারকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়।


