স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা পরিষদ অফিসার্স দ্বৈত বেডমিন্টন টুর্নামেন্ট ২০১৭ এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে রজনীগন্ধা দল। বুধবার রাত ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে গোলাপ দল। রজনীগন্ধার অধিনায়ক ছিলেন ইউএনও মুহাম্মদ রফিকুল ইসলাম এবং গোলাপের অধিনায়ক ছিলেন ওসি নন্দন কান্তি ধর। খেলায় ৭টি দল অংশগ্রহণ করে।


