ছাতক প্রতিনিধি
ছাতকে কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে বীজ সংরক্ষণের জন্য ড্রাম বিতরণ করা হয়েছে। রাজস্ব খাতের অর্থায়নে কৃষি মন্ত্রণালয়ের বরাদ্দ হতে বাস্তবায়িত প্রদর্শনীর বীজ সংরক্ষণের জন্য ড্রাম উপজেলার ১৩টি ইউনিয়নের ২৪জন কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে আনুষ্টানিক ভাবে এসব ড্রাম বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান।
এসময় উপকারভোগী ২৪জন কৃষক ছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কে এম বদরুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

