সু.খবর রিপোর্ট
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সুনামগঞ্জ পৌর আওয়ামী লীগ, জগন্নাথপুরে আওয়ামী লীগ, বিশ্বম্ভরপুরে যুবলীগ ও সদর উপজেলা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে শহরের হোসেন বখ্ত চত্বরে পৌর আওয়ামী লীগের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মোজাহের আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ও সৈকতুল ইসলাম শওকতের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন দ. সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, পৌর মেয়র আয়ুব বখ্ত জগলুল, আওয়ামীলীগ নেতা অ্যাড. আফতাব উদ্দিন, অ্যাড. চান মিয়া, অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. শুকুর আলী, আওয়ামীলীগ নেতা জিতেন্দ্র তালুকদার পিন্টু, বিজয় তালুকদার বিজু, আক্তারুজ্জামান সেলিম প্রমুখ।
জগন্নাথপুর
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে মঙ্গলবার দলীয় কার্য্যালয়ে এক আলোচনা
সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালিক, কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আতাউর রহমান, পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশিদ ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পৌর আওয়ামীলীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল তাহিদ, মুজিবুর রহমান মুজিব, মাসুম আহমদ, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, উপজেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম রিপন, ফজরুল ইসলাম, নজরুল ইসলাম, কয়সর রশীদ, আখলাক মিয়া, আব্দুল গফুর প্রমুখ।
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলা ও পলাশ ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ও আওয়ামী সহযোগী সংগঠনের সহযোগিতায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সদর স্মৃতিসৌধ প্রাঙ্গণে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্র্ধনা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় পলাশ বাজারে ইউনিয়ন যুবলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সদরের কর্মসূচিতে যুবলীগ সভাপতি নুরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ কামরুল ইসলাম কামরুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল মোমেন। আরো বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আপ্তাব উদ্দিন, মেরুয়াখলা মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মন, যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মানিক, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, আওয়ামী লীগ নেতা নাজিমুল ইসলাম (নাজিম), অলিমান তালুকদার, যুবলীগ সাধারণ সম্পাদক জামাল হোসেন, যুব লীগ সদস্য মাহমদ আলী, সেচ্ছা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আলম, সাংগঠনিক সম্পাদক ছিদ্দিক আহমদ, বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি সেলিম আহমদ মিঠু, সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ূন কবির পাপন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহবায়ক মামুনুর রশিদ মামুন।
উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা আ,লীগ নেতা মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, তাজ্জত আলী, নুরু মিয়া, আ. লীগ নেতা সাইফুর ইসলাম, কৃষক লীগের সাধারণ সম্পাদক রোকন মিয়া, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ নেতা মঙ্গল সিংহা প্রমুখ। আলোচনা সভার পর মুক্তিযোদ্ধাদের সংধর্বনা প্রদান ও ক্রেস্ট তুলে দেয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংঙ্গীত পরিবেশন করা হয়।
এদিকে সন্ধ্যায় পলাশ ইউনিয়ন যুবলীগের আয়োজনে পলাশ বাজারে ৭ মার্চের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল্লাহ আল মতির সভাপতিত্বে ও ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাওনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য কালী কুমার দাস, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমান উল্লাহ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর মিয়া, মুক্তিযোদ্ধা আলতাব উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সহ প্রচার সম্পাদক অপূর্ব দাস, যুবলীগ নেতা খোকন মিয়া, শ্রমিক লীগ নেতা রাজন দাস, ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মনি দাস, ৬ ওয়ার্ড যুবলীগের সভাপতি সফিকুল ইসলাম, যুবলীগ নেতা রুবেল মিয়া, নাজিম উদ্দিন তানভির আহমদ প্রমুখ।
সদর উপজেলা ছাত্রলীগ
৭ মার্চ উপলক্ষে সদর উপজেলা ছাত্রলীগের মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের এইচএমপি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ারে এসে সমাবেশে মিলিত হয়। সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি সোহেল আহমদ বিপ্লবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকছার ইবনে আজিজের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ সালমান, আতিক, আলী নূর, নূর হোসেন, সদর উপজেলা ছাত্রলীগ নেতা ইমতিয়াজ আলম শুভ, অপি রায়, আরমান, শিমুল, সোহাগ রায়, এলিন, মুন্না, তানভীর, রাহাত, সাকিল, অলি, প্রান্ত, ইফতি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
- ছাতকে বীজ সংরক্ষণে কৃষি অধিদপ্তরের ড্রাম বিতরণ
- নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ধর্মপাশায় শেষ হয়নি বাঁধের কাজ


