ছাতক প্রতিনিধি
ছাতকের তরুণ ব্যবসায়ী মোস্তাফা আনোয়ার এনাম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববনন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে শহরের নোয়ারাই বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নিয়ে জড়িতদের ফাঁসির দাবি জানায়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলাকাছ আলী মেম্বার, পৌর কাউন্সিলন লিয়াকত আলী, হাজী মুজিবুল হক, স্থানীয় মোজাম্মিল আলী, শায়েদ আহমদ, তোফায়েল আহমদ, আতিকুর রহমান সোহাগ প্রমুখ।
ঈদের আগেরদিন (গত ১৩ মে) সন্ধায় পানি ফেলা নিয়ে বাক-বিতন্ডার এক পর্যায়ে আপন চাচাতো ভাইসহ তার সহযোগীদের হামলায় গুরুতর আহত হয় ব্যবসায়ী এনাম। তাকে আশংকাজনকভাবে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২০ মে এনামের মৃত্যু হয়। সে নোয়ারাই মহল্লার মৃত মতিন মিয়ার পুত্র।


