ছাতকে ব্যবসায়ী প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি

ছাতক প্রতিনিধি
ছাতকে ব্যবসায়ী প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ঈদের দিন মঙ্গলবার রাতে লাফার্জ সুরমা সিমেন্ট কারখানা সংলগ্ন হাজী বাজারের শিমু স্টোরে এ চুরি সংঘটিত হয়। চোরেরা নগদ টাকাসহ লক্ষাধিক টাকা মুল্যের মালামাল চুরি করে নিয়ে যায়।
শিমু স্টোরের মালিক রাজু চৌধুরী জানান, দোকানের ভেন্টিলেটার ভেঙ্গে চোরেরা ভেতরে প্রবেশ করে নগদ ৪৫ হাজার টাকা, বিভিন্ন ব্র্যান্ডের সিগারেটসহ লক্ষাধিক টাকা মুল্যের মালামাল চুরি করে নিয়ে যায়। ভেন্টিলেটারের পথ সরু হওয়ায় এ কাজে কোন শিশুকে ব্যবহার করানো হয়েছে বলে ধারণা করছেন দোকান মালিক।