ছাতকে ব্যবসায়ী প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি সংঘটিত

ছাতক প্রতিনিধি
ছাতকে ব্যবসায়ী প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার জাউয়াবাজারের এনামুল হকের মালিকানাধীন সেবা ফার্মেসিতে মাগরিবের নামাজের সময় এ চুরি সংঘটিত হয়। চোরেরা ক্যাশ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। ‘নামাজে’ লিখা একটি কাগজ ফার্মেসীর সামনে টানিয়ে মালিকসহ  
সকলেই সড়কের পাশের মসজিদে মাগরিবের নামাজ পড়তে যায়। এ সুযোগে চোরেরা ক্যাশ কাউন্টার ভেঙ্গে আইফোনসহ দুটি মোবাইল ও নগদ ২২ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মুহিত মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।