ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আ.লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী নুরুন্নাহার চৌধুরী চিনু ও সাধারণ সদস্য প্রার্থী ছানাউর রহমান ছানা এক সাথে প্রচারণায় নেমেছেন।
সোমবার সকাল থেকে রাত পর্যন্ত সুনাম-সাধারণ ১৫নং ওয়ার্ডের বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মেম্বারদের সাথে পৃথক মতবিনিমিয় সভা করেন প্রার্থীরা।
মতবিনিমিয়কালে ব্যারিস্টার ইমন বলেন, জননেত্রী শেখ হাসিনা তাকে আওয়ামী লীগের সমর্থন দিয়েছেন। উন্নয়নের স্বার্থে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে আগামী ২৮ ডিসেম্বর চশমা প্রতীকে ভোট প্রদানের জন্য জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানান। একই সাথে সুনাম-সংরক্ষিত-৫ আসনের প্রাথী নুরুন্নাহার চৌধুরী চিনু হরিণ প্রতীকে এবং সুনাম-সাধারণ ১৫ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী ছানাউর রহমান ছানা টিউবওয়েকল প্রতীকে ভোট প্রার্থনা করেন।
প্রার্থীদের সাথে দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুল রায়, আ.লীগ নেতা পীর মোহাম্মদ আলী মিলন, আব্দুল খালিক, যুবলীগ নেতা ফয়জুল ইসলাম ফজল, কাওসার আহমদসহ নেতৃবৃন্দ প্রচারনায় ছিলেন। গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্যানেল চেয়ারম্যান সামছুল হক, ইউপি সদস্য মাহমদ আলী, আলতাব আলী, সুরেতাজ, নিজাম উদ্দিন, হোসাইন আহমদ লনি, আব্দুর রহমান, আনোয়ার হোসেন, রাজন মিয়া, মহিলা সদস্য কাজী রেহেনা, শোভা রানী দাশ, ছাদিকা বেগম, ছৈলা-আফজালাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সদস্য লাল মিয়া, জহির আলী, মিলন ধর, আব্দুল ওয়াহিদ, দিদার আলম, আব্দুল মতিন, নওয়াব আলী, আবুল হোসেন, মহিলা সদস্য আছমা আক্তার রিমা, চন্দ্রমালা বিবি, রিনা বেগম, দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইউপি সদস্য সুহেল আহমদ, গোলাম কিবরিয়া বাদল, মুহিবুর রহমান তালুকদার জাহাঙ্গীর, কৃপেশ চন্দ্র দাস, আব্দুল আলীম, ইলিয়াছ আলী,সমুজ আলী, আজিজুর রহমান, শাহ এমরান, মহিলা সদস্য ঝুমা চৌধুরী দাস, শিখা রানী পুরকায়স্থ, জয়ন্তী রানী দাস, দোলারবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান সায়েস্তা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইউপি সদস্য আরিফ আলী আমির, ফয়জুর রহমান, গিয়াস মিয়া, আব্দুল হালিম, আব্দুল জলিল, আবুল খয়ের, ছালিক আহমদ চৌধুরী, শফিক মিয়া, তাজুদ মিয়া, সদস্যা আশকারুন নেছা, বিপাশা বেগম, ছায়ারুন নেছা, সিংচাপইর ইুনিয়নে ইউপি সদস্য আঙ্গুর মিয়া, আব্দুল জলিল, করম আলী, মাসুক মিয়া, মুহিম মিয়া, আজিজুর রহমান শান্ত, শফিকা বেগম, হায়াতুন নেছা, ভাতগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান আওলা হোসেন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায়সাবাজ মিয়া, সাজিল হোসেন বাবুল, সাজুর মিয়া, সুজন মিয়া, সুনু মিয়া, সুজাত মিয়া, বিরাই আলী, মাছুম আহমদ, মনিরুল ইসলাম, কামাল হোসেন, সদস্যা আফিয়া বেগম, জেসমিন বেগমসহ ছাতক এবং দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারমম্যান বৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


