ছাতকে ভারতীয় মদসহ ব্যবসায়ী গ্রেফতার

ছাতক প্রতিনিধি
ছাতকে ভারতীয় মদসহ আব্দুল মান্নান নামের এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ। আব্দুল মান্নান (৪০) পৌর শহরের মন্ডলীভোগ এলাকার বাসিন্দা। মঙ্গলবার রাতে  ছাতক পৌর শহরের শহীদ মিনার এলাকা থেকে ১শ’২৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদসহ পুলিশ তাকে গ্রেফতার করে। এস আই শুভাশীষ চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  তাকে গ্রেফতার করেন। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছাতক থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।