ছাতকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ছাতক প্রতিনিধি
ছাতকে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ফুলেল শ্রদ্ধা জানাতে মাধবপুর শিখা সতের স্মৃতিসৌধ ও ছাতক কেন্দ্রিয় শহিদ মিনারে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয় সরকারি, বেসরকারি ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে। শনিবার প্রত্যুষে মাধবপুর শিখা সতের স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মধ্যেমে দিবসের সূচনা করা হয়। পরে মাধবপুর ”শিখা সতের” স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন মুহিবুর রহমান মানিক এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ, ছাতক থানা, ছাতক প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন। দিবসের প্রথম প্রহরে কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন ছাতক পৌরসভার পক্ষে মেয়র আবুল কালাম চৌধুরীর নেতৃত্বে পৌর পরিষদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, তথ্য ও গবেণনা সম্পাদক শামীম আহমদ চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন, উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠন, ছাতক ডিগ্রী কলেজ, ছাতক সরকারি বহমুখী মডেল উচ্চ বিদ্যালয়, কনকচাঁপা খেলাঘর আসর, ফারিয়া, হোটেল মালিক সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল মিনি স্টেডিয়াম(মন্টুবাবুর মাঠ) কে আকর্ষণীয় সাজে সজ্জিত করা হয়। শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন মুহিবুর রহমান মানিক এমপি। এসময় সমবেত কণ্ঠে শুদ্ধস্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দ। জাতীয় সংঙ্গীত শেষে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। পরে পুলিশ ও আনসার বাহিনী, বিএনসিসি, নারী—পুরুষ স্কাউট দলের কুচকাওয়াজ প্রদর্শন ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবীবের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুসাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ওসি শেখ মাহবুবুর রহমান, প্রাক্তন অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, বাউবি’র সহকারী পরিচালক সিদ্দিুকুর রহমান, ছাতক সরকারী কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) তুলসী চরণ দাস, প্রধান শিক্ষক হেলালুল ইসলাম প্রমুখ। বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রিতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান।
চন্দ্রনাথ গার্লস হাইস্কুলে
ছাতকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের শিক্ষার্থী মাহিয়া তাহসিন তানিশা, আনিসা ইসলাম ও তাবাসসুম সারওয়ার তাহমি’ যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ, শিক্ষানুরাগী মঈন উদ্দিন আহমদ। বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক মাওলানা আছহাব উদ্দিন, শাহানারা বেগম, ফারজানা আক্তার বেবী, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য, প্রভাষক ফখর উদ্দিন স্বপন, লুলু মিয়া, সৈয়দ জাহের হোসেন লাহিন, লিটন ঘোষ, শিক্ষানুরাগী সদস্য সামছুল আলম তালুকদার, সিনিয়র শিক্ষক ফাতেমা বেগম, মাহমুদুল হাসান প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন তালকদার। সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন চ্যানেল আই তারকা বন্যা তালুকদার সহ স্থানীয় শিল্পীবৃন্দ।