স্টাফ রিপোর্টার
সারাদেশে চাল, ডাল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সোমবার বাম গণতান্ত্রিক জোট অর্ধদিবস হরতাল পালন করবে। হরতাল সফল করতে রবিবার বিকালে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সুনামগঞ্জ জেলা কমিটি। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে এসে সমাবেশে মিলিত হয়।
জেলা সিপিবি’র সভাপতি অ্যাড. এনাম আহমেদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল সুমন’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা সিপিবি’র সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, জেলা যুব ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের মিয়া।
সমাবেশে সুনামগঞ্জ সিপিবি’র সভাপতি অ্যাড. এনাম আহমেদ বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সোমবার ভোর ৬ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। ইতিমধ্যে হরতালের সমর্থনে সারাদেশে ব্যাপক সাড়া মিলেছে। আমাদের সাথে একাত্ম হয়েছেন গবীর মেহনতি সাধারণ মানুষ। তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে চান। শান্তিপূর্ণভাবে সোমবারের অর্ধদিবসের হরতাল সফল করতে সুনামগঞ্জবাসিকে আহ্বান জানান তিনি।


