বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীলেট ডিভিশনের সুনামধন্য আইনজীবী, ধানমন্ডিস্থ ল’ বেল (খঅড ইঊখখ) ফার্মের সত্ত্বাধিকারী এবং নান্দনিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার ফারজানা শিলা লেক্স ফলকন এ্যাওয়ার্ড ২০২২ (খঊঢ—ঋঅখঈঙঘ অডঅজউঝ) পেয়েছেন।
বাংলাদেশের একমাত্র বাংলাদেশী মহিলা আইনজীবী হিসেবে কানাডা ভিত্তিক অর্গানাইজেশন লেক্স টক ওয়ার্ল্ড তাকে এই সম্মাননা প্রদান করে।
গত ২৪ ও ২৫ মার্চ সংযুক্ত আরব আমিরাতের দেরা দুবাইয়ের ক্রাউন প্লাজার কনফারেন্স হলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্রাজিল, পাকিস্তান, সুইডেন, তুর্কি, দক্ষিণ আফ্রিকা, আমেরিকা, ভারত, স্পেন, আফগানিস্তান, ফিলিফাইন, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না, অস্ট্রেলিয়া, সুইডেন, যুক্তরাজ্য, নেপালসহ প্রায় ১৯ টি দেশের আইনজীবীদের মধ্যে এ্যাওয়ার্ড প্রাপ্তদের এবং একমাত্র বাংলাদেশী মহিলা আইনজীবী হিসেবে ব্যারিস্টার শিলাকে এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, ব্যারিস্টার ফারজানা শিলা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীলেট ডিভিশনের আইনজীবী ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন এর সহধর্মিনী।
প্রেসবিজ্ঞপ্তি


