ছাতকে মাধ্যমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

ছাতক প্রতিনিধি
ছাতকে নতুন কারিকুলামে রচিত পাঠ্যবইয়ে পাঠদানে মাধ্যমিক পর্যায়ে স্কুল-মাদ্রাসার শিক্ষকদের ৫ দিনব্যাপী বিষয় ভিত্তিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশিনার (ভূমি) ইসলাম উদ্দিন। ৬, ৭, ১৩, ১৪ ও ১৫ জানুয়ারী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়ে সভাপতিত্বে ও শিক্ষক অজয় কৃষ্ণ পালের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গির আজাদ, একাডেমিক সুপারভাইজার সুয়েব আহমদ।
বক্তব্য রাখেন শিক্ষক মনিরুজ্জামান, আজিজুর রহমান, জেসমিন আক্তার প্রমুখ।
নতুন সংস্করণে সম্পূর্ণ ভিন্ন কারিকুলামে রচিত পাঠ্যবই শিক্ষার্থীদের সময় উপযোগী শিক্ষাদানের আলোকে ৫ দিনব্যাপী এ প্রশিক্ষনের আয়োজন করা হয়। ছাতক, দোয়ারা, জগন্নাতপুর, শান্তিগঞ্জ ও ধর্মপাশা উপজেলা প্রশিক্ষণপ্রাপ্ত ৩৩ জন শিক্ষক ৫৫২ জন শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করবেন।