আকমল হোসেনের আত্মার শান্তি কামনায় মিলাদ ও বিশেষ প্রার্থনা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত আকমল হোসেনের রুহের মাগফেরাত কামনা করে জগন্নাথপুরের মসজিদে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর পৌর শহরসহ উপজেলার প্রতিটি ইউনিয়নের বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।
এদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বিকেলে আকমল হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহসভাপতি মিজানুর রশিদ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান প্রমুখ।
এছাড়াও সন্ধ্যায় উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বাসুদেব মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু জানান, আকমল হোসেনের বিদেহী আত্মার শান্তি কামনায় আওয়ামী লীগের আয়োজনের বিভিন্ন মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি আমাদের দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগ দিতে ঢাকায় গিয়েছিলেন। সেখানে আকস্মিক অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি গত ৮ ডিসেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দ্বিতীয়বারের মতো দায়িত্ব গ্রহণ করেছিলেন।