ছাতক প্রতিনিধি
ছাতকের সিংচাপইড় ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেলের উপর থেকে মামলা প্রত্যাহারের দাবিতে ইউনিয়ন পরিষদের উদ্যোগে মানবন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিংচাপইড় ইউনিয়নের কালীপুর পয়েন্টে ইউনিয়ন পরিষদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
আরজক আলীর সভাপতিত্বে ও রানা মিয়ার
পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, স্থানীয় লুৎফুর রহমান, মাও. জামাল উদ্দিন, ইউপি সদস্য আব্দুল জলিল, মুহিম উদ্দিন, তোরন মিয়া, সাব্বির আহমদ, আঙ্গুর মিয়া, সদস্যা শাহানারা বেগম, আয়াতুন নেছা, শফিকা বেগম, উপজেলা ছাত্র লীগ নেতা মিনহাজ আহমদ, আফজাল হোসেন সেবুল, শামীম আহমদ, জয়নাল আবেদীন, যুব লীগ নেতা জব্বার মিয়া, লিংকন দেবনাথ প্রমুখ।
- জামালগঞ্জ ও ধর্মপাশায় যুব জমিয়তের ত্রাণ বিতরণ
- ‘পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকার বন্যার্তদের পাশে থাকবে’


