যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শুক্রবার দুপুরে জামালগঞ্জ ও ধর্মপাশায় বোরো ফসলহারা ক্ষতিগ্রস্ত পরিবারে চাল, ডাল তৈল সহ-শুকনো খাবার সামগ্রী শুক্রবার (১৮ আগস্ট)বিতরণ করা হয়েছে।
ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আলহাজ্ব এম আতিকুজ্জামান, সহ সভাপতি মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগর, কিশোরগঞ্জ জেলা জমিয়ত নেতা মাও. জসিম উদ্দিন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজ রশিদ আহমদ, জেলা যুব জমিয়তের সভাপতি মাও. আখতারুজ্জামান, সহ-সভাপতি মাও. রিয়াজ উদ্দিন, মাও. শুয়াইব আহমদ, মাও. এরশাদ খান, যুব জমিয়ত নেতা মাও. আরশদ নোমান, ছাত্রনেতা আলতাফুর রহমান প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)


