সু.খবর ডেস্ক
স্থানীয় সরকার বিভাগ দেশের ৩২৬টি পৌরসভার জন্য ২০১৭-২০১৮ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন বাজেট থোক বরাদ্দের প্রথম ও দ্বিতীয় কিস্তির ১০০ কোটি টাকা ছাড় করেছে। স্থানীয় সরকার বিভাগের যুগ্ম
সচিব (পৌর শাখা) রওশন আরা বেগম ৩২৬টি পৌরসভাকে বার্ষিক উন্নয়ন বাজেট থোক বরাদ্দের অর্থ ছাড়করণের উদ্দেশে সংশ্লিষ্ট বিভাগের অর্থ শাখাকে নির্দেশ দিয়েছে বলে স্থানীয় সরকার বিভাগের একজন কর্মকর্তা জানান।
নির্দেশনা অনুযায়ী প্রথম শ্রেণির ১৬৯টি পৌর সভাকে ৩২ লাখ এবং ১০৬টি দ্বিতীয় শ্রেণির পৌরসভাকে ৩০ লাখ ও ৫১টি তৃতীয় শ্রেণির পৌরসভাকে ২৭লাখ ৬৪ হাজার টাকা ছাড়করণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য দেশের ৩২৬টি পৌরসভার জন্য ২০১৭-২০১৮ অর্ধ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে মোট ৪শ’ ৪০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।


