মো. লোকমান হাকিম কে সভাপতি এবং আকমল হোসেনকে সাধারণ করে শাল্লা উপজেলা জাসদ’র ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার জাসদ’র দলীয় কার্যালয়ে এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা জাসদ’র সহ সভাপতি ও দিরাই জেলা জাসদের সভাপতি জয়নাল আবেদীন ও দিরাই উপজেলার সাধারণ সম্পাদক কৃষ্ণ কান্ত রায়।
সভায় বক্তারা বলেন, হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্তদের বাঁচিয়ে রাখতে হলে বছরব্যাপী সরকারী সাহায্য-সহযোগিতা করতে হবে। হাওরের বাঁধ দুর্নীতির সাথে জড়িত সকল অপরাধিদের বিচার করতে হবে।
এসময় বক্তারা স্কুল কলেজে কোচিং বাণিজ্যে বন্ধ এবং সমাজের সর্বস্তর থেকে দুর্নীতি, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, মৌলবাদ এবং শোষণমুক্ত রাজনীতি করার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি


