ছাতক প্রতিনিধি
ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের রাজাপুর এলাকায় উদ্বোধন করা হয়েছে কোটি টাকা ব্যয়ে নির্মিত এবং নৈসর্গিক মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত মিনি পার্কসহ অত্যাধুনিক জয়েন্ট কনভেনশন হল। টু ইন ওয়ান জয়েন্ট কনভেনশন হলের মধ্যে রয়েছে রজনীগন্ধা ও দোলনচাঁপা নামের দু’টি পৃথক হল। সু-প্রশস্থ কড়িডোর এবং হলের সামনে সড়কের অপর পার্শ্বে রয়েছে দৃষ্টিনন্দন একটি মিনি পার্ক। মঙ্গলবার সন্ধ্যায় জয়েন্ট কনভেনশন হলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হলের চেয়ারম্যান গোলাম হাফিজ ও গোলাম সারওয়ার মিঠু। উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট, সুনামগঞ্জসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
- জামালগঞ্জে ব্র্যাকের শাখা উদ্বোধন
- জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সমাবেশ


