ছাতক প্রতিনিধি
১৯৭১ সালের ৬ ডিসেম্বর ছাতক মুক্ত দিবস উপলক্ষে ছাতক মুক্তিযোদ্ধা সংদদের বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিজয় র্যালি শেষে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের
সাংগঠনিক কমান্ডার গোলাম মোস্তাফার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া।
এছাড়াও বক্তব্য রাখেন, সাবেক কমান্ডার নুরুল আমিন, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কদর মিয়া, সহকারী কমান্ডার রজব উদ্দিন, আব্দুল কাইয়ূম, সিরাজ উদ্দিন, শাহাব উদ্দিন, সাবেক সাংগঠনিক কমান্ডার পিয়ারা মিয়া, মুক্তিযোদ্ধা আলকাছ আলী, হাজী নিজাম উদ্দিন বুলি, লাল মিয়া, তালেব আলী, ইন্তাজ আলী, আব্দুল হক, নিরাই সিংহ, আব্দুল মুতালিব, মান সিংহ, শুকুর আলী, মন্তাজ আলী, জায়ফর আলী, আমির আলী, ইউসুফ আলী, আব্দুল জব্বার, আকবর আলী, সুরমান আলী, আইয়ূব আলী, আবুল হোসেন, আনজব আলী, ফজর উদ্দিন, আব্দুল আহাদ, আজর আলী, ইছমত আলী, আরজ আলী, মখদ্দছ আলী, আয়াত আলী, নোহর আলী, আরশ আলী, আব্দুর রজাক, নিজাম উদ্দিন, চেরাগ আলী, আরজদ আলী, এলকাছ আলী, মুক্তিযোদ্ধা সন্তান সাহেব আলী প্রমুখ।
সভা শেষে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
উল্লেখ্য ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ছাতক শহর শত্রুমুক্ত হয়। মুক্তিবাহিনীর তীব্র প্রতিরোধের মুখে পাক-হানাদার বাহিনী ছাতক শহর থেকে পিছু হটে বিশ্বনাথের লামাকাজী এলাকায় চলে গেলে মুক্তিযোদ্ধারা জাতীয় পতাকা উত্তোলন করে ছাতক শহরকে হানাদার মুক্ত ঘোষণা করেন।
মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া জানান, ৫ ডিসেম্বর ছাতকের সুরমা নদীর উত্তরপার নোয়ারাই ইউনিয়নের জয়নগর এলাকায় মুক্তিযোদ্ধারা শক্তিশালী অবস্থান নেয়। এ সময় পাক-হানাদার বাহিনীর অবস্থান ছিল ছাতক সিমেন্ট কারখানা এলাকায়। মুক্তিযোদ্ধাদের তীব্র প্রতিরোধের মূখে ওই দিন রাতেই কারখানা এলাকা ছেড়ে নদী পার হয়ে ছাতক শহরে চলে যায় হানাদার বাহিনী। সকালে মুক্তিযোদ্ধাদের আক্রমনের মূখে শহর ছেড়ে ঝাওয়ার ভাঙ্গায় অবস্থান নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করে ব্যর্থ হয় পাক-বাহিনী। পরে ঝাওয়ার ভাঙ্গা এলাকা ছেড়ে গোবিন্দগঞ্জ এলাকায় অন্যান্য পিছু হটা হানাদার বাহিনীর সাথে যোগ দেয় তারা। ওই দিন বিকেলে মুক্তিবাহিনীর সমর্থনে ভারতীয় মিত্র বাহিনী সিমেন্ট কারখানার নদীর পারে অবস্থান নেয়।
- রাতে গ্রেপ্তার দিনে মুক্তি
- সুনামগঞ্জ ও ছাতক মুক্ত দিবস সংসদে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানালেন এমপি মানিক


