ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের দুধবহর গ্রাম থেকে ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে গোলাম মোস্তফাকে (৪০) তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। ধর্মপাশা থানার এসআই অনির্বান বিশ্বাস জানান, ২০০৮ সালের জুলাই মাসে প্রতারণার অভিযোগে নেত্রকোনার আটপাড়া থানায় গোলাম মোস্তফার বিরুদ্ধে একটি মামলা হয়। এছাড়াও ২০১৩ সালের জুন মাসে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকার উত্তরা পশ্চিম থানায় আরও একটি মামলা হয়। এ দুটি মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আটপাড়া থানার মামলাটি আদালতে ওই আসামির হাজিরা থাকায় ও ঢাকার উত্তরা পশ্চিম থানার মামলায় আদালতের কার্যক্রম স্থগিত থাকায় বিষয়টি প্রমাণিত হওয়ায় মঙ্গলবার সকাল ১০টার দিকে মুচলেকা দিয়ে গ্রেপ্তারকৃত আসামীকে ছেড়ে দেওয়া হয়েছে।


