স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী অ্যাড. ফজলুল হক আসপিয়ার আইন পেশায় ৫০ বছর পূর্তি উপলক্ষে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা হয়েছে।
সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে স্টাডি সার্কেল জেলা আইনজীবী সমিতির আয়োজনে অ্যাড. আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও অ্যাড. এনাম আহমদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংর্বধিত অতিথি অ্যাড. ফজলুল হক আসপিয়া, অ্যাড. হুমায়ূন মঞ্জুর চৌধুরী, অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, অ্যাড. রবিউল লেইস রোকেস, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনূর আলী প্রমুখ।


