ছাতকে মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা

ছাতক প্রতিনিধি
৬ ডিসেম্বর ছাতক হানাদার মুক্ত দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে র‌্যালি শেষে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক মোহাম্মদ নাছির উল্লাহ খানের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার গোলাম মোস্তাফার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
মুক্তিযোদ্ধাদের দাবির প্রেক্ষিতে সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নোয়ারাই ইউনিয়নের হাদা-চানপুর ১৮ মুক্তিযোদ্ধার গণকবর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান     আব্দুল ওয়াহিদ মজনু, আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমদ, সহকারী কমিশিনার (ভূমি) সোনিয়া সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুসাদাত লাহিন, সাবেক কমান্ডার নুরুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জর কর, বিআরডিবি কর্মকর্তা মোশারফ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল। সভায় স্বাগত বক্তব্য রাখেন, সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া।
এছাড়াও বক্তব্য রাখেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, পৌর কমান্ডার অজয় ঘোষ, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, জিতু মিয়া, মকবুল আলী, গিয়াস উদ্দিন, রজব উদ্দিন, আজাদ মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি বাবুল রায়, আওয়ামী লীগ নেতা সাব্বির আহমদ প্রমুখ।
এর আগে মুক্তিযোদ্ধাদের একটি আনন্দ র‌্যালি শহর প্রদক্ষিণ করে।