ছাতক প্রতিনিধি
ছাতকে মোটরসাইকেল চাপায় রিয়া বেগম(৭) নামের এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের তাজপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। রিয়া বেগম উপজেলার কালারুকা ইউনিয়নের তাজপুর গ্রামের নাসির উদ্দিনের কন্যা ও তারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের তাজপুর এলাকায় সড়ক পাড়ি দেয়ার সময় ছাতক থেকে সিলেটগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল স্কুল ছাত্রী রিয়া বেগমকে চাপা দেয়। এসময় নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেল সহ চালক তানভির আহমদ(২৫) ছিটকে পড়ে গুরুতর আহত। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রিয়ার মৃত্যু ঘটে। আহত চালক তানভিরকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ দূর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্ধ করেছে।


