জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
ভুয়া ও হয়রানি মূলক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাজা প্রদানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার জেলা বিএনপির সহ সভাপতি নাদের আহমেদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সহ সভাপতি অ্যাড. মল্লিক মইনুদ্দিন সুহেল।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আতম মিছবাহ্, রেজাউল হক, আবুল মনসুর শওকত, আবুল কালাম, যুগ্ম সম্পাদক কাজী নাহিম উদ্দিন লালা, সুয়েব, অ্যাড. জিয়াউর রহমান, শাহীন আহমদ, জুনাব আলী, সাংগঠনিক সম্পাদক, নজরুল ইসলাম, বিএনপি নেতা রাকাব উদ্দিন, আকবর আলী, আশিকুর রহমান আশিক, হাজী আবুল আলী, সুহেল মিয়া, আজাদ হোসেন বাবলু, মামুনুর রশিদ শান্ত, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশিদ কয়েস, সহ সভাপতি রাসেল আহমেদ, ওলিউর রহমান, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, কমিনূল হক কালাচান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, যুবদল নেতা শাহ্ ফরহাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সামছুজ্জামান, সাধারণ সম্পাদক মুনাজ্জির হোসেন, সহ সভাপতি খালেকুজ্জামান সুহেল, শাহ্জানান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাসেম দুলু, শাহ্ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আহাদ জুয়েল, জেলা ছাত্রদল আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব তারেক মিয়া সহ বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিক দল, মৎসজীবী দল, ছাত্রদল নেতৃবৃন্দ।