ছাতকে মোবাইল ফোনে হত্যার হুমকি থানায় জিডি

ছাতক প্রতিনিধি
ছাতকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়ার অভিযোগে দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি শামীম আহমদ তালুকদার ছাতক থানায় একটি জিডি এন্ট্রি (নং-১০৯০) করেছেন। সোমবার নিজের ও তার পরিবারের নিরাপত্তা চেয়ে এ জিডি করা হয়। শামীম আহমদ তালুকদার দক্ষিণ খুরমা ইউনিয়নের সেওতরপাড়া গ্রামের ইছাক আলী মহাজনের পুত্র। অভিযোগ থেকে জানা যায়, বৃহস্পতিবার রাতে তার ব্যবহৃত মোবাইল ফোনে অজ্ঞাতনামা ব্যক্তি ০১৭১২-৫৪৩২৩৮ নম্বর মোবাইল ফোন ব্যবহার করে তাকে গালাগালসহ হত্যার হুমকি প্রদান করে। এর আগেও ফেইসবুকের মাধ্যমে তাকে হত্যার হুমকী দিলে তিনি ৮ আগষ্ট ছাতক থানায় একটি জিডি করেছিলেন।