ছাতক প্রতিনিধি
ছাতকে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৩তম তিরোধান উৎসব ও নতুন মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে ৪ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়েছে।
শহরের মন্ডলীভোগস্থ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে তিরোধান উৎসব ও মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিদ্যুৎ সাহা ও বিকাশ সাহার স্বর্গীয় পিতা হরিপদ সাহা ও মাতা সরস্বতী বালা সাহার আত্মার উর্দ্ধগতির উদ্দেশ্য অষ্টপ্রহর ব্যাপী রাধা—গোবিন্দের লীলাকীত্তর্ন শুরু হয়েছে।
বিদ্যুৎ সাহা ও বিকাশ সাহার অর্থায়নে নির্মিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী নব নির্মিত মন্দির ১জুন গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ার সেবাহিত হিমাদ্রী গোস্বামী মহর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে উৎসবের শু সুচনা হয়। ২জুন অধিবাসের মাধ্যমে অষ্টপ্রহর লীলা কীত্তর্ন শুরু হয়। রোববার উৎসবের সমাপ্তি হবে বলে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মন্দির পরিচালনা সভাপতি অরুন অধিকারী জানিয়েছেন।
- সম্মেলনের ৬ মাস পার/ পূর্ণাঙ্গ কমিটির অপেক্ষায় তিন ইউনিট
- ছাতকে যুবলীগ নেতা লায়েক হত্যা/গ্রেফতার আরও ২ জন


