ছাতকে যুবলীগ নেতা লায়েক হত্যা/গ্রেফতার আরও ২ জন

ছাতক প্রতিনিধি
ছাতকে যুবলীগ নেতা লায়েক মিয়া হত্যা মামলার আরও ২ জন কে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ডিবি পুলিশ অভিযান চালিয়ে শহরের জংলীগড় এলাকা থেকে পারুক মিয়ার পুত্র ফয়েজ মিয়া ও কয়েছ মিয়াকে গ্রেফতার করে। এই ২ জন সহ লায়েক হত্যা মামলায় মোট ১৬ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ মার্চ রাতে ছাতক সদরের গনেশপুর খেয়াঘাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন হন উপজেলা যুবলীগের সহ—সভাপতি লায়েক মিয়া। আধিপত্য বিস্তার নিয়ে সংঘটিত এ খুনের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের ভাই আজিজুর ইসলাম রুমেল।