ছাতকে শষ্যের নিবিড়তা বৃদ্ধিকরণে কর্মশালা

ছাতক প্রতিনিধি
ছাতকে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে সিলেট বিভাগের হাওর অঞ্চলের শষ্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের অধীনে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৬০ জন ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি অধিদপ্তরের সম্মেলন কক্ষে প্রশিক্ষনার্থীদের মাঝে বীজ ও সনদ বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান।
জেলা প্রশিক্ষণ কর্মকর্তা স্বপন কুমার সাহার সভাপতিত্বে ও ছাতক উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়।
এছাড়াও বক্তব্য রাখেন, উপ-সহকারী সাহাব উদ্দিন, পদ্ম মোহন সিংহ, কৃষক আরশ আলী প্রমুখ।