বিশ্বম্ভরপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে ২দিনব্যাপী ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সমাপনী দিনে প্রকল্প উপস্থাপন প্রতিষ্ঠান সমূহের মধ্যে উপজেলার হাজেরা মুসলিম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেছে। বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার ২টি কলেজ ও ৮টি উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। এগুলো হচ্ছে দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজ, হাজেরা মুসলিম টেকনিক্যাল কলেজ, বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়, বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়, পলাশ উচ্চ বিদ্যালয়, কাটাখালী পাবলিক উচ্চ বিদ্যালয়, ধনপুর আছমত আলী উচ্চ বিদ্যালয়, মুরারীচাঁদ উচ্চ বিদ্যালয়, রতারগাঁও উচ্চ বিদ্যালয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা ছরুয়ার আলমের সার্বিক পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুনুর রশিদ।
কলেজ পর্যায়ে ১ম স্থান অধিকার করে হাজেরা মুসলিম টেকনিক্যাল কলেজ, ২য় স্থান অর্জন করে দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজ। বিজ্ঞান অলিম্পিয়াতে ১ম হয়েছে ডিবিডি কলেজের রনি বর্মন, ২য় মুবাশ্বিরা বেগম, ৩য় আলফাজ উদ্দিন।