ছাতকে শস্যের নিবিড়তা বৃদ্ধি প্রশিক্ষণ কর্মশালা

ছাতক প্রতিনিধি
ছাতকে শষ্যের নিবিড়তা বৃদ্ধি ও পতিত জমি ফসনের আওতায় আনয়নের লক্ষ্যে এক কর্মশালা বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ ভবনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হকের
 সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল আজিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ জাহেদুল হক, শস্যের নিবিড়তাবৃদ্ধিকরণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক জিয়াউর রহমান।
বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাহাব উদ্দিন, জহুর আলী, কৃষক আনোয়ার খান মখন , ইউপি সদস্য সমরোজ আলী প্রমুখ। প্রশিক্ষণে অংশ নেয়া বিভিন্ন ইউনিয়নের ৬০জন কৃষকের মাঝে মাল্টা, পেয়ারাসহ বিভিন্ন জাতের ১০টি করে চারা বিতরণ করা হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে একটি করে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি।
সভায় প্রধান অতিথি কৃষিবিদ আব্দুল আজিজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে পতিত জমিকে ফসলের আওতায় আনার উদ্যোগ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর এ মহতি উদ্যোগ বাস্তবায়নে কৃষি অধিদপ্তর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এ প্রশিক্ষণ কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্ববহ।