ছাতকে শামীম চৌধুরীর উঠান বৈঠক

ছাতক প্রতিনিধি
ছাতকের সিংচাপইড় ইউনিয়নের বিভিন্ন গ্রামে আ.লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে একাধিক উঠান বৈঠক  করেছেন কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য, আ.লীগ নেতা শামীম আহমদ চৌধুরী।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ও দেশের উন্নয়নের বার্তা তৃণমুল মানুষের কাছে পৌছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাঠে কাজ করছেন বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।
শুক্রবার দুপুরে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের কামারগাঁও বাজার, সিংচাপইড় পয়েন্ট, কালীপুর ও বিকেলে জিয়াপুর গ্রামে পৃথক উঠান বৈঠক করেন তিনি।
আ.লীগ নেতা আখলুছ মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রবীন্দ্র পাল রাখালের পরিচালনায় অনুষ্ঠিত এসব উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা  আ.লীগের একাংশের আহবায়ক আবরু মিয়া তালুকদার।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, ইউপি চেয়্যারম্যান সাহাব উদ্দীন সাহেল, সাইফুল ইসলাম, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মুজিব মালদার।
আরো বক্তব্য রাখেন, দক্ষিণ খুরমা ইউনিয়ন আ.লীগের সভাপতি রুহুল আমিন তালুকদার, জেলা ছাত্রলীগ নেতা শাহ্ মোজাক্কির আ.লীগ নেতা আমরুজ আলী, আফরোজ আলী, ছইল মিয়া, সমুজ মিয়া, শামীম হোসাইন, আবুল হাসনাত, সায়াদ আহমদ, এমদাদুর রহমান, যুবলীগ নেতা মাসুক মিয়া, আনোয়ার আলী, মন্নান মিয়া, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, জুনেদ আহমদ, জিয়াউর রহমান, ছাদিক মিয়া, হাসান আলী, ছাতক সরকারী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন তালুকদার, ছাত্রলীগ নেতা মোস্তাক আহমদ, ফখরুল হাসান জনি, জাকির আহমদ প্রমুখ। এসময় আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।