ছাতকে সপ্তাহ ব্যাপি বৃক্ষমেলা উদ্বোধন

ছাতক প্রতিনিধি
ছাতকে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের উদ্যোগে সপ্তাহব্যাপি বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে বৃক্ষমেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বৃক্ষমেলা উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি ও উপজেলা মিলনায়তনে আলোচানা সভা এবং বিনামুল্যে ফলজ ও বনজ চারাগাছ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠিত কৃষি
প্রযুক্তি ও বৃক্ষমেলার উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, আ.লীগ নেতা সৈয়দ আহমদ, সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের পরিচালক পীর মোহাম্মদ আলী মিলন প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাখাওয়াত হোসেন।