পৌর নাগরিক পরিষদের মতবিনিময়

সুনামগঞ্জ পৌর নাগরিক পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত  হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা পরিবেশ সংরক্ষণ পরিষদের দক্ষিণ আরপিননগরের কার্যালয়ে পৌর কর নির্ধারণ বিষয়ে জসিম উদ্দিন দিলীপের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভা সভা কর্তৃক জারিকৃত অস্বাভাবিক ও মাত্রারিক্ত পৌর করের নোটিশের কারণে নাগরিকগণ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এ বিষয়ে পৌর মেয়রসহ পৌর কর্তৃপক্ষের কাছে পূর্বের করের সাথে সামঞ্জস্যরেখে ১০-২০% হারে কর বৃদ্ধির দাবি জানানো হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আবু নাসার, ভজন তালুকদার, ইব্রাহিম, মালেক, জসিম, প্রভাকর, নোমান, রবিন, সদরুল, বশির, আরিফ প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)