ছাতকে সমাজসেবী আচ্ছা মিয়ার দাফন সম্পন্ন

ছাতক প্রতিনিধি
ছাতকের প্রবীণ সমাজসেবী, শহরের বাগবাড়ী এলাকার বাসিন্দা আচ্ছা মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর ২টায় শহরের বাগবাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে যানাজা শেষে পঞ্চায়তি কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
যানাজায় সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মাওলানা আহমদ হাসান চৌধুরী শাহান, সাবেক
উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু, সৎপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর নোমান, ছাতক সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, কাজী মাওলানা পীর আব্দুল হাদী, উপাধ্যক্ষ মাওলানা ছালিক আহমদ, এড. কামাল হোসেন, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেনসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। আচ্ছা মিয়া শুক্রবার বিকেল ৩ টায় হৃদযন্ত্রে ক্রিয়া বন্দ হয়ে মুত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যা, ১পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।